IQNA

13:35 - October 21, 2012
সংবাদ: 2435276

তুরস্কে নারীদের জন্য কোরআন শিক্ষার ক্লাস

কুরআনিক কার্যক্রম বিভাগ: তুরস্কের ‘তুরিবালী’ শহরে ধর্মীয় কেন্দ্রের পক্ষ থেকে এদেশের নারীদের জন্য কোরআন শিক্ষার ক্লাস অনুষ্ঠিত হচ্ছে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তুরিবালী শহরের ধর্ময় পণ্ডিত ‘মুস্তাফা অয়দুস’ এ সম্পর্কে বলেছেন, তুরিবালী শহর এবং এর আশেপাশের শহরের নারীদের জন্য পবিত্র কোরআন তেলাওয়াত এবং তাৎপর্যের আলোকে সপ্তাহে একদিন করে ১৫টি ক্লাস নেওয়া হবে। উক্ত ক্লাস ১৬ই অক্টোবরে শুরু হয়েছে।
তিনি আরও জানান, বিশ্ব নবী হযরত মোহাম্মাদ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্যে সেই ব্যক্তিই শ্রেষ্ঠ, যে নিজে কোরআন শিখে অন্যদেরকেও তা শেখায়’। যদিও শুধুমাত্র কোরআন শেখা যথেষ্ট নয়। কোরআন শেখা সাথে সাথে এর অর্থ ও ব্যাখ্যাও বুঝতে হবে। এবং কোরআনের নির্দেশ মত আমাদের জীবনকে সাজাতে হবে।
1121610
captcha