বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : গতকাল শুক্রবার মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে পবিত্র ঈদুল আযহা পালিত হয়েছে। বাংলাদেশসহ এর প্রতিবেশী দেশসমূহে পবিত্র এ দিবসে পবিত্র ঈদুল আযহা পালিত হচ্ছে আজ শনিবার।
পবিত্র এ দিনে বিশ্বের মুসলমানরা ঈদের জামাতে অংশগ্রহণের মাধ্যমে নামায আদায়ের পর মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে পশু কুরবানী করে থাকেন। পবিত্র এ দিবস উপলক্ষে ইরানের কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার পক্ষ হতে বিশ্বের সকল মুসলমানদের প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা।#