IQNA

ইরানি বিজ্ঞানীদের টেররের খরচ বহন করছে রিয়াদ

18:28 - October 30, 2012
সংবাদ: 2440727
আন্তর্জাতিক বিভাগ : মার্কিন এক সাংবাদিক, ইরানের পরমাণু বিজ্ঞানীদেরকে হত্যা করার লক্ষ্যে ইসরাইলি গোয়েন্দা সংস্থা মোসাদের খরচ বহনের বিষয়ে রিয়াদকে অভিযুক্ত করেছে।
আল-আলামের বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মার্কিন সাংবাদিক ব্যারি ল্যান্ডো জায়নবাদী ইসরাইলি উর্ধ্বতন কর্মকর্তার নিকটের এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন যে, মোসাদ সৌদি আরবের গোয়েন্দা সংস্থার সাথে এ বিষয়ে সমঝোতায় পৌঁছেছে যে, ইরানি পরমাণু বিজ্ঞানীদেরকে হত্যার পেছনে ব্যয় হওয়া বাজেট রিয়াদ বহন করবে।
জায়নবাদী রেডিও মার্কিন সাংবাদিক ব্যারী’র বরাত দিয়ে জানিয়েছে, সৌদি আরব এ কাজের জন্য এক বিলিয়ন ডলার বাজেট বরাদ্দ করেছে।
কিছু কিছু বিশ্লেষক মনে করছেন, ইরানি পরমাণু বিজ্ঞানীদের হত্যা, ইসরাইলের গোপন যুদ্ধের অন্তর্ভুক্ত। তারা ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচী বন্ধ করতে ব্যর্থ হয়ে ইরানের বিরুদ্ধে এ ধরণের পদক্ষেপ গ্রহণ করেছে।#1127246
captcha