বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আন্তর্জাতিক এ সম্মেলন কাযান ফেডারেল বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ এবং প্রাচ্য পরিচিতি ইনস্টিটিউটের ইসলামি পরিচিতি বিভাগসহ অন্যান্য সংস্থার উদ্যোগে গতকাল সোমবার হতে শুরু হয়ে আগামীকাল বুধবার (৩১শে অক্টোবর) নাগাদ অব্যাহত থাকবে।
আন্তর্জাতিক এ সম্মেলনে বেলজিয়াম, ব্রিটেন, নেদারল্যান্ড, যুক্তরাষ্ট্র, তুরস্ক, জাপান, ইউক্রেন, আযারবাইজান, পোল্যান্ড, আরমেনিয়া ও জার্মানী’র ইসলাম বিশেষজ্ঞ ও গবেষকগণসহ রাশিয়ার কাযান, মস্কো, সান পিটার্সবার্গ, মাখাচ কালয়া, উফা, চিলয়াবিনস্ক, আওরেনবার্গ শহরের ইসলামি গবেষকগণ উপস্থিত রয়েছেন।
এতে ‘রাশিয়া ও বিশ্বে ইসলাম ধর্ম’, ‘ইসলামি মুভমেন্টসমূহের সম্প্রসারণ’সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াদি এতে আলোচিত ও পর্যালোচিত হচ্ছে।#1129123