Jugantor এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : সোমবার ইরানের মেহর সংবাদ সংস্থার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে রয়টার্স। ভূমধ্যসাগর থেকে ইসরাইলের আকাশে প্রবেশ করা ওই ড্রোনটিকে গুলি করে ভূপাতিত করে ইসরাইলি জঙ্গি বিমানগুলো। কিন্তু এর আগেই দেশটির ২৫ মাইল ভেতরে চলে যায় ড্রোনটি।
লেবাননের শিয়া রাজনৈতিক দল হিজবুল্লাহ ওই ড্রোনটি পাঠানোর দাবি করেছিল, ড্রোনটির বিভিন্ন যন্ত্রাংশ ইরানে তৈরি এবং এটি লেবাননে সংযোজন করা হয়েছে। ইরানি পার্লামেন্টের প্রতিরক্ষা কমিটির প্রধান ইসমাইল কাওসারি জানান, ড্রোনটি ভূপাতিত করার আগে এটি ইসরাইলের বিভিন্ন ‘স্পর্শকাতর ঘাঁটির’ ছবি তুলে পাঠিয়েছে। কাওসারির উদ্ধৃতি দিয়ে মেহর জানায়, ড্রোনটি অনলাইনের মাধ্যমে ছবিগুলো পাঠিয়েছে, সংরক্ষিত এলাকার ওই ছবিগুলো এখন আমাদের হাতে। বিভিন্ন সামরিক ও নিরাপত্তা স্থাপনার মাধ্যমে দেশের আকাশপথ কড়া নজরদারির মধ্যে রাখে ইসরাইলি সেনাবাহিনী। বাণিজ্যিক বিমান পথ ছাড়া দেশটির আকাশপথ পুরোপুরি সংরক্ষিত।#