IQNA

‘আব্দুহু মাওতুহ’ ফিল্ম হতে আহলে বাইত (আ.) এর প্রতি অবমাননাকর দৃশ্য কেটে ফেলা হয়েছে

22:41 - October 31, 2012
সংবাদ: 2441415
আন্তর্জাতিক বিভাগ : মুসলমানদের ব্যাপক প্রতিবাদ -বিশেষতঃ মিশরের শিয়াদের ব্যাপক প্রতিবাদ- ও এ ফিল্মের বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করার ফলে ফিল্মটিতে বিদ্যমান আহলে বাইত (আ.) এর প্রতি অবমাননাকর দৃশ্যটি কেটে ফেলা হয়েছে বলে জানিয়েছেন ফিল্মটির প্রডিউসার আহমাদ আল-সাবকি।
মিশরে প্রকাশিত দৈনিক ‘আল-ইয়াওম আল-সাবে’র বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : আহমাদ আল-সাবকি এ সম্পর্কে জানিয়েছে যে, এ ফিল্ম হতে ‘ইয়া তাহেরাহ ইয়া উম্মুল হাসান ওয়াল হুসাইন’ –যাতে হযরত ফাতেমা যাহরা (সা. আ.) এবং হযরত ইমাম হাসান ও হুসাইন (আ.) এর প্রতি ইঙ্গিত করা হয়েছে- গানটি সরিয়ে ফেলা হয়েছে।
তিনি বলেন : মিশরীয় নর্তকী ‘মাজিনা ডিনা’ কর্তৃক পরিবেশিত এ গানে মিশরের জনগণ ক্ষুব্ধ, আমরা এর ফলশ্রুতিতে উক্ত দৃশ্য কেটে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করেছি।
আহমাদ আল-সাবকি ‘হামুর’ স্যাটালাইট চ্যানেলকে দেওয়া এক সাক্ষাতকারে বলেন : আমরা মিশরের জনগণের প্রতি সম্মান প্রদর্শন করে, কায়রোতে প্রদর্শিত সিনেমাসমূহ হতে ঐ দৃশ্যটি কেটে ফেলেছি।#1130051
captcha