‘OnIslam’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ৫৭তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ৬ই নভেম্বর অনুষ্ঠিত হবে। এবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বারেক ওবামাকে এদেশের মুসলমানেরা সমর্থন করবেনা।
২০০৮ সালে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে, প্রতি ১০জন মুসলমানের মধ্যে ৯ জন মুসলমান বাকের ওবামাকে ভোট দিয়েছিল। গত চার বছরে মুসলমানদের প্রতি অবিচারের কারণে মুসলমানদের এই সমর্থন উল্লেখযোগ্য ভাবে হ্রাস পেয়েছে।
অন্যায়ভাবে মুসলমানদের লক্ষ্য করে সন্ত্রাস বিরোধী পরিকল্পনা, মুসলমানদের বিরুদ্ধে এফ. বি. আই এর গুপ্তচর অভিযান, আফগানিস্তান ও পাকিস্তানের উপর মার্কিন হামলা, গাজা’র বিরুদ্ধে ইসরাইলের হামলার বিস্তার, মার্কিন অধিকৃত অঞ্চলে পৃষ্ঠপোষকতা সহ বহু অপরাধমূলক কর্ম ওবামার ক্ষমতা থাকা অবস্থায় ঘটেছে। আর একারণেই এদেশের মুসলমানের এবারের নির্বাচনে ওবামাকে ভোট দিতে অসম্মতি প্রদান করেছে।
এমতাবস্থায় এদেশে মুসলমানেরা মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মিট রমনিকে সমর্থন করবে।
1129775