IQNA

মায়ানমারে ক্ষতিগ্রস্ত মুসলমানদের জন্য ইউরোপিয়ান ইউনিয়নের পক্ষ থেকে ৪০ লাখ ইউরো সাহায্য

18:27 - November 05, 2012
সংবাদ: 2443254
রাজনৈতিক বিভাগ: মায়ানমারে রোহিঙ্গাদের নিয়ে সমস্যা সমাধান এবং দীর্ঘস্থায়ী শান্তি নির্মাণের জন্য ইউরোপিয়ান ইউনিয়ন ৪০ লাখ ইউরো সাহায্য প্রদানের কথা জানিয়েছে।
ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইউরোপিয়ান ইউনিয়নের চেয়ারম্যান ‘Jose Manuel Barroso’ ৪র্থ নভেম্বরে মায়ানমার রাষ্ট্রপতির সঙ্গে এক সাক্ষাৎকারে এদেশের মুসলমানদের হত্যাকাণ্ড বন্ধ করার কথা জানিয়েছে এবং দীর্ঘস্থায়ী শান্তি স্থাপনের প্রতি গুরুত্বারোপ করেছে।
তিনি আরও জানিয়েছে, বিগত দিনগুলোই মায়ানমারের মুসলমানদের প্রতি অবিচার করা হয়েছে। তড়পরও আমরা আশাবাদী এদেশের কর্তৃপক্ষ গণতন্ত্র চালু করবে।
1131894
captcha