IQNA

পারস্য উপসাগরীয় দেশসমূহে মার্কিন কুরআন

22:30 - November 05, 2012
সংবাদ: 2443274
আন্তর্জাতিক বিভাগ : ২টি মার্কিন প্রকাশণী ‘আল-ফুরকানুল হাক’ নামে একটি বই প্রকাশ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে প্রেরণ করেছে। এ বইটি মুসলমানদের পবিত্র গ্রন্থের বিকৃত সংস্করণ।
বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ‘কুয়েতে’র আল-ফুরকান পত্রিকা ‘মদিনা নিউজ’ ওয়েব সাইটের বরাত দিয়ে লিখেছে যে, শয়তানী আয়াত নাম ধারণের উপযোগী এ বইটি বিকৃত কুরআন হিসেবে গন্য। যা অত্যন্ত আকর্ষণীয় মলাটে পারস্য উপসাগরীয় বিভিন্ন দেশে বিশেষতঃ কুয়েতে বিতরণ করা হয়েছে।
পত্রিকাটি লিখেছে যে, মার্কিন প্রকাশণী ‘omega 2001’ ও ‘wine press’ ‘আল ফুরকানুল হাক’ নামক এ বিভ্রান্তকর বইটি ছাপানোর পদক্ষেপ নিয়েছে। এতে রয়েছে ৩৬৬ পৃষ্ঠা এবং ৭৭টি সূরা। বর্তমানে আরবী এবং ইংরেজী মোট দু’টি ভাষায় কুয়েতের বেসরকারী স্কুলসমূহের বিদেশী ছাত্রদের মাঝে বিতরণ করা হচ্ছে।
শয়তানী এ বইয়ের ভূমিকায় উল্লিখিত হয়েছে যে, আল ফুরকানুল হাক বইটি ২১ শতাব্দীর পবিত্র ধর্ম গ্রন্থ। একে ‘সন্ধীর গ্রন্থ’ বা তিন ধর্মের (ইসলাম, ইহুদি ও খ্রিষ্টান) গ্রন্থও বলা যেতে পারে। বইটি
اين كتاب با اين جمله «باسم الأب الكلمة الروح الإله الواحد الأوحد. مثلث التوحيد.. موحد التثليث ما تعدد»
ইত্যাদি বাক্যাবলী দ্বারা শুরু হয়েছে, যা হতে খ্রিষ্টানদের ত্রিতত্ত্ববাদের বিষয়টিই প্রমাণিত হয়। এতে ফাতিহা, মুহাব্বাত, ঈসা মাসীহ, সালুস, মারিকীন, সুল্‌ব, মাক্রিন, ইঞ্জিল, আসাতীর, কাফিরীন, তানযিল, তাহরিফ, আদ্বহা, আবাসা ও শাহীদ ইত্যাদি নামের সূরা উল্লেখিত হয়েছে!
উক্ত প্রতিবেদনে এও উল্লেখ করা হয়েছে যে, কুয়েত কর্তৃপক্ষ এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহণ করেনি।#1131185
captcha