‘ic-el’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: দশ দিন ব্যাপী এই শোকানুষ্ঠান মহরম মাসের প্রথম দিন থেকে শুরু হবে। এই শোকানুষ্ঠান ইংল্যান্ড ইসলামিক সেন্টারে বিভিন্ন দেশের অধিবাসীদের জন্য ফার্সি, উর্দু, ইংলিশ এবং আরবি ভাষায় অনুষ্ঠিত হবে।
উক্ত শোকানুষ্ঠানে ইসলামিক ওলামাবৃন্দ বিশেষ বক্তৃতা পেশ করবেন। তাদের বক্তৃতায় ইমাম হোসাইন (আ.) এবং তাঁর সাথীদের মর্যাদাপূর্ণ জীবনীর কথা উল্লেখ করবেন। এছাড়াও আহলে বায়েত ভক্তরা মর্সিয়া পাঠ করবেন।
এই শোকানুষ্ঠানে ফার্সি ভাষায় বক্তৃতা পেশ করবেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন ‘আব্দুল হোসাইন’ এবং ইংরাজি ভাষায় বক্তৃতা পেশ করবেন ‘শেখ আসামে আব্দুল গনি’।
1132654