IQNA

ইস্তাম্বুলে আন্তর্জাতিক শীর্ষ সম্মেলন ‘ইমাম হোসাইন (আ.)’ অনুষ্ঠিত হবে

21:29 - November 06, 2012
সংবাদ: 2443972
সামাজিক বিভাগ: ঐক্য এবং মুসলিম ভ্রাতৃত্ব বার্তা প্রচারের লক্ষ্যে ইস্তাম্বুলে ১৭ই ও ১৮ই নভেম্বরে ‘ইমাম হোসাইন (আ.)’ নামক অন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই শীর্ষ সম্মেলন আহলে বায়েত বিশ্ব পরিষদ এবং ইরাক জিয়ারত সংস্থার পক্ষ থেকে ইস্তাম্বুলের ঐতিহাসিক প্রাসাদ ‘সেফিদ চিলারে’ অনুষ্ঠিত হবে।
‘ইমাম হোসাইন (আ.) নামক আন্তর্জাতিক সম্মেলনে কারবালায় আয়াতুল্লাহ সিসতানী’র প্রতিনিধি ‘সাইয়্যেদ আহমেদ ছফী’, তুরস্কের দিয়ানাত সংস্থার প্রধান ‘মোহাম্মাদ গুরমাজ’, কুফা-নাজাফ-বাগদাদ-তেহরানের বিশিষ্ট শিক্ষক মহোদয়, ধর্মীয় ও আন্তর্জাতিক সংস্থার নেতাবৃন্দ, ইরানী-ইরাক-লেবানন-ব্রিটেন-জার্মান-স্পেন-ফ্রান্স-ইন্দোনেশিয়া-রাশিয়া-জর্জিয়া থেকে ওলামা ও ইসলামিক চিন্তাবিদ উপস্থিতি থাকবেন।
তুরস্ক এবং আরবি দেশগুলোর টেলিভিশন চ্যানেলগুলো উক্ত সম্মেলন সরাসরি সম্প্রচার করবে। এই সম্মেলনে পারভিন আহমদই নেজাদ কারবালায় ‘হযরত জয়নাব (সা. লা.)এর ভূমিকা এবং কারবালার বার্তা বহনে নারীদের ভূমিকার আলোকে বিশেষ বক্তৃতা পেশ করবেন।
উল্লেখ্য যে, একই সময়ে ইস্তাম্বুলের কমিশনারের উদ্যোগে এই শহরের সুলতান আহমেদ চত্বরে এক সপ্তাহ ব্যাপী মহরম বিষয়ক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
1131976
captcha