IQNA

রাসূল (সা.)’র অবমাননার জবাবে 'দ্য প্রোফেট'

17:40 - November 08, 2012
সংবাদ: 2444843
আন্তর্জাতিক বিভাগ : আমেরিকায় বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.)’র প্রতি অবমাননাকর ছায়াছবি নির্মাণের জবাবে ইরানের তৈরি প্রামাণ্য চিত্র “দ্য প্রোফেট” বা “নবী” আজ সম্প্রচার করা হচ্ছে ৫০টিরও বেশি স্যাটেলাইট টেলিভিশন নেটওয়ার্কে।
Newstimesbangla24 এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ ছাড়া, আজই কয়েক শত ওয়েব সাইটও এ ছায়াছবি প্রচার করছে। 'দ্য প্রোফেট' ফার্সি, আরবী ও ইংরেজি ভাষায় প্রচারিত হবে বলে জানা গেছে।
মার্কিন ওই ছায়াছবিতে মহানবী (সা.)’র অবমাননার বিরুদ্ধে বিশ্বের মুসলমানরা বিভিন্নভাবে প্রতিবাদ ও বিক্ষোভ প্রকাশ করলেও গণমাধ্যমে এটাই ছিল প্রতিবাদের প্রথম উদ্যোগ।
লেবাননের আলমানার টেলিভিশন ও ইরানের সাহার টেলিভিশনসহ ‘আল মায়াদিন’ ও ‘সামেন’ টিভি 'দ্য প্রোফেট' শীর্ষক প্রামাণ্য ছায়াছবিটি সম্প্রচার করছে।
ইসলাম ও খ্রিস্ট ধর্মের মধ্যে সংলাপ সমিতি এবং ইসলামী রেডিও-টিভি চ্যানেল সমিতির যৌথ প্রচেষ্টায় নির্মাণ করা হয়েছে 'দ্য প্রোফেট' শীর্ষক ছায়াছবি।
অস্ট্রেলিয়া, ইরান, ভারত , আর্মেনিয়া, ভ্যাটিকান সিটি, ইতালি ও সৌদি আরবসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে এই ছায়াছবির দৃশ্যায়ন করা হয়েছে।
মহানবী (সা.)’র প্রতি অবমাননার জবাবে বেশ কয়েকটি মুসলিম দেশ ছায়াছবি তৈরি করবে বলে ঘোষণা দেয়া সত্ত্বেও ইসলামী প্রজাতন্ত্র ইরানই সর্ব প্রথম এই উদ্যোগ বাস্তবায়নে সফল হল।#
captcha