IQNA

মিয়ানমারে মুসলিম হত্যা বন্ধের দাবী জানিয়েছে আল-আযহার ও মিশরের গ্রান্ড মুফতি

15:09 - November 09, 2012
সংবাদ: 2445074
আন্তর্জাতিক বিভাগ : আল-আযহারের প্রধান মুফতি আহমাদ তাইয়্যেব ও মিশরের গ্রান্ড মুফতি আলী জুমআ, মিয়ানমারের মুসলমানদের বিরুদ্ধে গণহত্যা বন্ধের জন্য আন্তর্জাতিক সংস্থাসমূহের হস্তক্ষেপ কামনা করেছেন।
দৈনিক আল-মিস্‌র আল-ইয়াওম এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : মিয়ানমারের মুসলমানদের হত্যা বন্ধের বিষয়টির প্রতি গুরুত্ব দান এবং হত্যাকাণ্ড বন্ধের লক্ষ্যে এদেশের সরকারের প্রতি চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এবং মুসলিম দেশসমূহের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন : গণহত্যা, বর্ণবাদীতা, মুসলমানদের জাতীয়তা অস্বীকার এবং অত্যাচারের মাধ্যমে তাদেরকে প্রতিবেশী দেশসমূহে পুশইনসহ যা কিছু মিয়ানমারে ঘটছে তা পূর্ব এশিয়ার মুসলমানদের জন্য বর্তমানে হুমকি হয়ে দাঁড়িয়েছে।
আল আযহারের প্রধান মুফতি বলেন : উগ্র এ সব দলগুলো মিয়ানমারের মুসলমানদের অধিকারের প্রতি কোনরূপ সম্মান দেখায় না। সুতরাং এ অঞ্চলে বসবাসরত আমাদের দ্বীনি ভাইদেরকে পরিত্রাণ দিতে হবে, কেননা তাদের বিরুদ্ধে যে সকল অপরাধকর্ম করা হচ্ছে তা মানবতা বিরোধী অপরাধের চেয়ে কোন অংশে কম নয়।
এদিকে মিয়ানমারের মুসলমানদের গণহত্যা বন্ধের দাবী জানিয়েছেন মিশরের গ্রাণ্ড মুফতি। তিনি এ সময় মিয়ানমারের অসহায় মুসলমানদেরকে সাহায্য ও তাদের প্রতি সমর্থন ব্যক্ত করার জন্য সকল ইসলামি ও আন্তর্জাতিক সংস্থাসমূহের প্রতি আহবান জানিয়েছেন।#1133842
captcha