IQNA

মুসলিম রোহিঙ্গাদের মিয়ানমারে নাগরিকত্ব প্রদান করা হোক; জাতিসংঘের আহবান

10:36 - November 12, 2012
সংবাদ: 2446714
আন্তর্জাতিক বিভাগ: জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ‘নাভি পিল্লাই’ মায়ানমার সরকারের নিকট মুসলিম রোহিঙ্গাদের মিয়ানমারে নাগরিকত্ব প্রদানের আহবান জানিয়েছে।
‘Channel News Asia’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ৯ম নভেম্বরে ইন্দোনেশিয়ায় ডেমোক্র্যোসি আন্তর্জাতিক সম্মেলনে ‘নাভি পিল্লাই’ মিয়ানমার সরকারের নিকট মুসলিম রোহিঙ্গাদের এদেশর নাগরিকত্ব প্রদান এবং তাদের ন্যায্য অধিকার ফিরিয়ে দেওয়ার আহবান জানিয়েছে।
‘নাভি পিল্লাই’ মিয়ানমারের বিরাজমান আইনের পরিবর্তন করে রোহিঙ্গাদের নাগরিকত্ব প্রদানের মাধ্যমে সমস্যার সমাধান ও এই জনগোষ্ঠীকে দেশটির চলমান সংস্কার প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করারও আহ্বান জানান। এবং মুসলিম রোহিঙ্গাদের মিয়ানমারে নাগরিকত্ব প্রদানের জন্য এদেশের বর্তমান আইন পরিবর্তন করার কথা বলে জানান, নাগরিকত্ব আইনের পরিবর্তন এমনভাবে করতে হবে যাতে রোহিঙ্গারাও বৌদ্ধদের মতো নাগরিকত্বের সমমর্যাদা পায়।
তিনি আরও জানান, মুসলিম রোহিঙ্গাদের মিয়ানমার থেকে সরিয়ে দেওয়ার কারণে জাতিসংঘ যথেষ্ট উদ্বিগ্ন রয়েছে।
রোহিঙ্গারা মিয়ানমারে কয়েক শত বছর বসবাস করা স্বত্বেও মিয়ানমার মানবাধিকার হিউম্যান রাইটস গ্রুপ, মুসলিম রোহিঙ্গাদের মিয়ানমারে নাগরিকত্ব না থাকার অভিযোগে হত্যা, ধর্ষণ এবং গ্রেফতার করছে। আর এক অপরাধমূলক কর্মের কারণে জাতিসংঘ, মিয়ানমার মানবাধিকার হিউম্যান রাইটস গ্রুপকে অপরাধী হিসেবে বিবেচনা করেছে।
1134445
captcha