IQNA

রোহিঙ্গাদের জন্য সীমানা উন্মুক্ত করে দেওয়া হোক; মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর প্রতি জাতিসংঘের আহ্বান

23:17 - November 14, 2012
সংবাদ: 2448709
আন্তর্জাতিক বিভাগ: জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার একটি বিবৃতিতে জানিয়েছেন, মিয়ানমারে বৌদ্ধদের অমানবিক অত্যাচারের ফলে মুসলিম রোহিঙ্গারা এদেশে বসবাস করতে পারছে না। আর একারণে মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি যেন তারা নিজেদের সীমানাগুলো মুসলিম রোহিঙ্গাদের জন্য উন্মুক্ত করে দেয়।
‘Saudi Gazette’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার পক্ষ থেকে এই নির্দেশ মুসলিম রোহিঙ্গাদের ভবিষ্যৎ অনিশ্চয়তা কথা চিন্তা করে দেওয়া হয়েছে। বর্তমানে অধিকাংশ রোহিঙ্গারা বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চল অবস্থিত বঙ্গোপসাগরে নৌকার মধ্যে অত্যন্ত ভয়াবহয় পর্যায়ে জীবনযাপন করছে।
সম্প্রতি কয়েক সপ্তাহের মধ্যে মিয়ানমারের মুসলমানেরা বড় নৌকায় করে পালিয়ে যাওয়ার সময় নৌকাডুবি হয়ে অনেকেই মারা গিয়েছে।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার এই বিবৃতিতে মিয়ানমারের প্রতিবেশী দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে তারা যেন, রোহিঙ্গাদের প্রতি অমানবিক অত্যাচারের বিরুদ্ধে রুখে দাড়ায় এবং অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করে এই অত্যাচারের প্রতিরোধ করতে সহায়তা করে।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার আরও জানিয়েছে, এক বছর আগে প্রায় ৭ থেকে ৮ হাজার মুসলিম রোহিঙ্গা মিয়ানমার ছেড়ে বঙ্গোপসাগরের উদ্দেশ্যে রওনা হয়েছিল এবং তাদের মধ্যে অনেকেই এই বঙ্গোপসাগরে হারিয়ে গিয়েছে। আগামী সপ্তাহে রোহিঙ্গাদের মৃত্যুর সংখ্যা বৃদ্ধির পূর্বাভাস করা হচ্ছে।
জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনার ‘নাভি পিল্লাই’ মিয়ানমার সরকারের নিকট মুসলিম রোহিঙ্গাদের মিয়ানমারে নাগরিকত্ব প্রদানের আহ্বান জানিয়েছিল। কিন্তু এ পর্যন্ত এই আহ্বানে মিয়ানমার সরকার কোন সারা দেয়নি।
মিয়ানমারের বৌদ্ধ সম্প্রদায়ের মধ্যে সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গারা বাংলা ভাষায় কথা বলত। রোহিঙ্গারা দীর্ঘদিন ধরে এদেশে বাস করলেও এদেশের নাগরিকত্ব দেওয়া হয়নি।
উল্লেখ্য যে, জাতিসংঘের তথ্য অনুযায়ী মিয়ানমারের মুসলিম রোহিঙ্গাদের উপর যে অত্যাচার করা হয়েছে এর আগে এত বেশী অত্যাচার আর কারো প্রতি করা হয়নি।
1137462
captcha