কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এদেশের মুসলমানেরা এই মসজিদটি ১৯৪০ সালে নির্মাণ করেছে। কিন্তু অতি অল্প সময়ের মধ্যে এই দেশের অনেক জনগণ নাস্তিক হয়ে গিয়েছে। একারণেই এই অঞ্চলের মুসলমানদের সংখ্যা দিনে দিনে কমে আসছে।
এছাড়াও ভিয়েতনামের উত্তর অঞ্চল থেকে কিছু মুসলমানেরা দক্ষিণ অঞ্চলে চলে যাচ্ছে। কিন্তু উত্তরাঞ্চলে এই মসজিদ থাকার কারণে অনেক মুসলমানেরা এই অঞ্চলে বসবাস করে এদেশে মুসলমানদের শেষ চিহ্ন টিকিয়ে রেখেছে।
৭০০ বর্গমিটার বিশিষ্ট এই মসজিদে এখনও নিয়মিত ভাবে জামাত সহকারে নামাজ আদায় করা হয়।
উল্লেখ্য যে, ভিয়েতনামে ৮ কোটি ৭ লাখ জনগণের মধ্যে প্রায় ৭৩ হাজার মুসলমান বসবাস করে। এই সংখ্যালঘু মুসলমানদের মধ্যে অল্প সংখ্যক মুসলমানেরা নাস্তিকদের মধ্যে বসবাস করছে এবং বাকী মুসলমানেরা এদেশের দক্ষিণাঞ্চলে বসবাস করছে।
1137514