আন্তর্জাতিক বিভাগ : রাশিয়া মুফতি পরিষদ গতপরশু (১২ই নভেম্বর) সালাফী দলের এক সদস্য গ্রেপ্তারের পর প্রদত্ত এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, মস্কোর মসজিদসমূহে সালাফী আকিদা প্রসারের জন্য উগ্র সালাফীদের কোন স্থান নেই।
Ria Novosti বার্তা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : রাশিয়া মুফতি পরিষদ উক্ত বিবৃতিতে ঘোষণা করেছে : রাশিয়ার মুফতি পরিষদের সাথে সম্পৃক্ত সকল ইসলামি সংস্থা, আলেমগণ এবং মস্কোর মসজিদসমূহের কর্মকর্তারা অবৈধ যে কোন প্রকার তত্পরতা রোধে কোন প্রকার গাফিলতি করবে না; বিশেষতঃ ঐ সকল তত্পরতা যেগুলো সন্ধি ও স্থিতিশীলতা বিনষ্ট করার উদ্দেশ্যে চালানো হয়।
এ পরিষদ আরো ঘোষণা করেছে যে, আলেম-ওলামা ছাড়া কেউই মসজিদসমূহে বক্তব্য রাখার অধিকার রাখে না। আর রাশিয়ার জনগণ দেশের নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে আইন প্রণয়নকারী সংস্থাসমূহকে সহযোগিতা করবে।
এদেশের বিভিন্ন মসজিদে স্বেচ্ছাসেবী নিয়োগ দানের অভিযোগে কথিত ‘ইসলামী উজ্জীবিতকারী দলে’র ৬ জন সদস্য গ্রেপ্তারের পর রাশিয়ার মুফতি পরিষদ এ বিবৃতি প্রদান করেছে।
মস্কো পুলিশের ভাষ্যমতে এ সকল ব্যক্তিদের গ্রেপ্তারের সময় তাদের নিকট হতে গ্রেনেড, অস্ত্র-শস্ত্র ও উগ্রতার প্রচারক কিছু নোট উদ্ধার করা হয়েছে। পুলিশ গ্রেপ্তারকৃত এ সকল ব্যক্তিদেরকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে।#1136663