IQNA

সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান ইন্টারনেটের মাধ্যমে সরাসরি সম্প্রচার

15:39 - November 16, 2012
সংবাদ: 2449106
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের ধর্ম মন্ত্রী এক বিবৃতিতে ৩৪তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান ইন্টারনেটের মাধ্যমে সরাসরি সম্প্রচারের কথা জানিয়েছেন।
সৌদি আরবে প্রিন্ট কৃত ‘Okaz’ সংবাদপত্রের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সৌদি আরবের ধর্ম মন্ত্রী, প্রচার মাধ্যম, দাতব্য সংস্থা এবং সংস্কৃতি সংস্থার কর্তৃপক্ষ জানিয়েছে, ২য় ডিসেম্বরে ৩৪তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ‘http://www.alquran.gov.sa’ ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে।
উল্লেখ্য যে, ৩৪তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতার জন্য হেফজ, তেলাওয়াত, কোরআনের ব্যাখ্যা সহ অন্যান্য বিষয় সমূহ নির্ধারণ করা হয়েছে। এই প্রতিযোগিতা পবিত্র মক্কা শহরে মসজিদুল হারামে ৭১টি দেশ থেকে ১৬৩ জন প্রতিযোগিতার উপস্থিতিতে অনুষ্ঠিত হবে।
1137516
captcha