IQNA

20:52 - November 20, 2012
সংবাদ: 2452108

গাজায় হামলার প্রতিবাদে বিশ্ববাসীর ক্রোধ

আন্তর্জাতিক বিভাগ: সম্প্রতি গাজায় জায়নবাদিদের হামলা বহু সংখ্যক নিরীহ বেসামরিক ফিলিস্তিনই অধিবাসী নিহত হয়েছে। এরমধ্যে শিশু এবং নারীর সংখ্যা অধিক। এই পশুসুলভ আক্রমণের প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের সচেতন অধিবাসী বিশেষ করে ইউরোপ এবং আমেরিকার অধিবাসীরা এই হত্যাকাণ্ডের প্রতিবাদে রাস্তায় নেমে এসেছে।

‘Press TV’ বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: নরওয়ের শতাধিক জনতা ২৮শে নভেম্বর এদেশের রাজধানী ‘অসলো’য় ইসরাইলি দূতাবাসের সম্মুখে বিক্ষোভ মিছিল সমবেত করেছে। এই বিক্ষোভ মিছিলে বিক্ষোভকারীরা ফিলিস্তিনের দখলদারিত্বের বিরুদ্ধে স্লোগান এবং গাজায় চলমান হামলার নিন্দা প্রকাশ করেছে।
নরওয়ে সংগঠিত উক্ত মিছিল ফিলিস্তিন ডিফেন্স কমিটির পক্ষ থেকে সংগঠিত হয়েছে। নরওয়ের বিভিন্ন ধর্মের অনুসারীগন এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। এবং এদেশের সরকারের নিকট ইসরাইলকে নিন্দা জানানোর আহ্বান জানান।
প্যারিসে শনিবারে সহস্রাধিক জনতা ইসরাইলির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমবেত করে। এছাড়াও ইসরাইলির হামলার প্রতিবাদে তুরস্ক, ইতালি, স্পেন, ফ্রান্স, ইরান, আলজেরিয়া, চিলি, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ায় জনতারা বিক্ষোভ মিছিলে সমবেত করে।
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি, শিকাগো, বোস্টন, ক্লিভল্যান্ড, ফিলাডেলফিয়া এবং ওয়াশিংটন সিটিতে ইসরাইলির হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। এবং ভবিষ্যতে ওয়াশিংটন, পেনসিলভানিয়া, এবং ফ্লোরিডা রাজ্যের এই বিক্ষোভ মিছিল অব্যাহত থাকবে।
1140308
captcha