কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: গাজার সহস্রাধিক অধিবাসী, ফিলিস্তিন এবং হামাসের পতাকা হাতে নিয়ে গাজার বিজয়ের স্মরণে ব্যাপক বিজয় মিছিলের সমবেত করে এবং উৎসব অনুষ্ঠান উদযাপন করেছে।
এই বিজয় মিছিলে ফিলিস্তিনের নেতাবৃন্দ শুভেচ্ছা বক্তৃতা পেশ করেন। তার নিজেদের বক্তৃতায় মুসলিম জাতীর ঐক্য, বিভক্তির সমাপ্তি এবং মুসলিম বাসীকে একত্রিত হয়ে জায়নবাদিদের অত্যাচারের বিরুদ্ধ রুখে দাঁড়ানোর উপর গুরুত্বারোপ করেন।
এছাড়াও হামাস রাজনৈতিক সংস্থার সদস্য ‘খলিল আল-হিহে’ মুসলিম সমাজের ঐক্যের উপর গুরুত্বারোপ করে বলেছেন, আমরা অতি গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছি। বর্তমানে আমাদের ঐক্যবদ্ধ হয়ে শত্রুর মোকাবিলা করতে হবে।
তিনি এই বিজয় মিছিলে অংশগ্রহণকারীদের শুভেচ্ছা প্রদান করে বলেন, যেসকল সংগঠন, দেশ এবং জাতি ফিলিস্তিনের বিজয়ের জন্য অস্ত্র, আর্থ এবং রাজনৈতিক ভাবে সাহায্য প্রদান করেছে এই বিজয়ের সঙ্গে তারাও জড়িত রয়েছে।
1142651