IQNA

8:16 - November 24, 2012
সংবাদ: 2453291

বাহরাইনের ইসলামী নেতা গ্রেফতার

আন্তর্জাতিক বিভাগ: ইমাম হোসাইন শোকানুষ্ঠানের বিশিষ্ট বক্তাতে অলে খলিফার সামরিক বাহিনী কোন অভিযোগ ছাড়াই গ্রেফতার করেছে!

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: অলে খলিফার সামরিক বাহিনী সাইয়্যেদ আহমেদুল মাজিদের বাড়ীতে প্রবেশ করে কোন অভিযোগ ছাড়াই তাকে গ্রেফতার করে।
সাইয়্যেদ আহমেদুল মাজিদের পরিবার ‘আল ওসেতে’ সংবাদপত্রের সাংবাদিকদের বলেন, সাইয়্যেদ আহমেদুল মাজিদকে গ্রেফতার করার পর আমরা তার সঙ্গে দেখা করতে চাই। কিন্তু অলে খলিফার সৈন্যদল আমাদেরকে দেখা করতে দেয়নি।
অলে খলিফার সৈন্যদল সাইয়্যেদ আহমেদুল মাজিদকে আটক করার সময় তার মোবাইল, কম্পিউটার এবং গাড়িও নিয়ে যায়।
চলতি বছরে সাইয়্যেদ আহমেদুল মাজিদ আল-নাইম অঞ্চলের ‘শাবাবুন নাইম’ হোসাইনিয়াতে ইমাম হোসাইন শাহাদতের স্মরণে বক্তৃতা পেশ করছিলেন এবং নুরুল জাহরা সংস্থার প্রধান ছিলেন।
অলে খলিফার সামরিক বাহিনী কিছুদিন আগে বাহরাইনের বিশিষ্ট ওলামা ‘সাইয়্যেদ কামাল আল হাসেমী’ কে গ্রেফতার করেছে এবং এখনও পর্যন্ত তাকে ছাড়েনি।
আব্দুল্লাহ আল সামালু বলেছেন, কথা ছিল ‘সাইয়্যেদ কামাল আল হাসেমী’কে শনিবার মুক্তি দেবে। কিন্তু অ্যাটর্নি জেনারেল গ্রেফতারকৃত সময় এক সপ্তাহের জন্য বৃদ্ধি করেছে।
1142647

captcha