‘রয়টার্স’ সংবাদ সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মিশরের সাংবিধানিক পরিষদ সর্বসম্মতভাবে ইসলামী শরিয়ত’কে এদেশের আইনের প্রধান উৎস হিসেবে অনুমতি দিয়েছে।
সাংবিধানিক পরিষদের সদস্যারা ২৯শে নভেম্বর তথা বৃহস্পতিবারে বৈঠকে বসেন এবং খসড়া সংবিধানের ২৩৪টি ধারার প্রত্যেকটির জন্য ভোট দেন এর মধ্যে ইসলামকে রাষ্ট্রধর্ম, আরবিকে রাষ্ট্রভাষা এবং ইসলামী শরিয়তকে সকল আইনের মূল উৎস হিসেবে গ্রহণের অনুচ্ছেদটি মেনে নিয়েছেন সাংবিধানিক পরিষদের সদস্যরা। পরবর্তীতে এই মতামত সরাসরি রাষ্ট্রপতির নিকট পাঠানো হয়।
মিশরের খসড়া সংবিধানের অন্য একটি ধারায় বলা হয়েছে, খ্রিষ্টান ও ইহুদিদের ধর্মীয় বিধি-বিধান ও ঐতিহ্য অনুযায়ী তাদের ব্যক্তিগত ও ধর্মীয় বিষয়গুলো পরিচালিত হবে। এ ধারার প্রতিও সাংবিধানিক পরিষদ সম্মতি দিয়েছে।
1145337