IQNA

'গাজা যুদ্ধই অসভ্য ইসরাইলের স্বভাবের আসল পরিচয়'

19:01 - November 30, 2012
সংবাদ: 2455857
আন্তর্জাতিক বিভাগ: ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. মাহমুদ আহমাদিনেজাদ ইহুদিবাদী ইসরাইলের অনুসৃত নীতির তীব্র সমালোচনা করে বলেছেন, অবৈধ এ রাষ্ট্রটির দখলদারিত্ব ও যুদ্ধংদেহী স্বভাবের কারণেই মধ্যপ্রাচ্য অঞ্চলে অস্থিরতা অব্যাহত রয়েছে।
কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তিনি বলেন,ফিলিস্তিন দখলের কারণে এ অঞ্চলে নানা ধরনের সমস্যা তৈরি হয়েছে। গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ সাধারণ পরিষদে পাঠানো এক বার্তায় প্রেসিডেন্ট আহমাদিনেজাদ এসব কথা বলেছেন।
তিনি আরো বলেন, ইসরাইল মধ্যপ্রাচ্য অঞ্চলে পাঁচটি যুদ্ধ চাপিয়ে দিয়েছে এবং এসব যুদ্ধে হাজার হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছে। এ ছাড়া, ঘর-বাড়ি হারা হয়েছে লাখ লাখ মানুষ। গাজা উপত্যকায় সাম্প্রতিক ইসরাইলি বর্বর আগ্রাসনের কথা উল্লেখ করে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেন, এ যুদ্ধই অসভ্য ইহুদিবাদীদের মিশন ও স্বভাবের প্রকৃষ্ট উদাহরণ।
ইরানের প্রেসিডেন্ট বলেন, আন্তর্জাতিক সমাজের অক্ষমতা ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কয়েকটি সদস্য রাষ্ট্রের বৈষম্যমূলক একতরফা নীতির কারণে এ সংকট গভীর হয়েছে। ফলে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিপদের মুখে পড়েছে।
জাতিসংঘ সাধারণ পরিষদে পাঠানো বার্তায় ড. আহমাদিনেজাদ বলেন, ফিলিস্তিনের নির্যাতিত জাতির প্রতি ইরানের সংহতি ও আধ্যাত্মিক সমর্থন অব্যাহত থাকবে।
বার্তার শেষ পর্যায়ে প্রেসিডেন্ট আহমাদিনেজাদ বলেছেন, নিঃসন্দেহে ইহুদিবাদীদের দখলদারিত্বের যুগ শেষ হয়ে এসেছে; এখন আগামী দিনগুলো হবে মহান ফিলিস্তিনি জাতির জন্য।# রেডিও তেহরান

captcha