কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তিনি বলেছেন, "ইহুদিবাদী ইসরাইলকে আন্তর্জাতিক দায়বদ্ধতা পালনে বাধ্য করতে বিশ্ব সমাজকে অবশ্যই কার্যকরী ব্যবস্থা নিতে হবে। এ জন্য ইসরাইলকে অবৈধ আবাসন গড়ে তোলা বন্ধ ও গাজাকে বিচ্ছিন্ন করার সব দেয়াল ভেঙে ফেলতে ইহুদিবাদী সরকারকে বাধ্য করতে হবে।"
মিশর থেকে গাজাকে বিচ্ছিন্ন করার জন্য ইসরাইল ১৯৯৪ সালে এ দেয়াল তৈরি শুরু করে এবং ২০০৫ সালে তা শেষ হয়। এ প্রকল্পের মাধ্যমে ইসরাইল পুরো গাজা উপত্যকাকে বেড়া দিয়ে ঘিরে ফেলেছে এবং এসব লোহার বেড়ায় বৈদ্যুতিক সংযোগ দিয়ে তা জীবনঘাতী করে তোলা হয়েছে।
ইসরাইলের এসব মানবতাবিরোধী কাজ এবং নিয়মিত অপরাধযজ্ঞ বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নিতে ইরানের স্থায়ী প্রতিনিধি রেজা সাজ্জাদি আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে ফিলিস্তিনের অধিকার প্রতিষ্ঠায় পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা দিতে জাতিসংঘ সাধারণ পরিষদ যে ভূমিকা পালন করেছে সে জন্য তিনি বিশ্ব সংস্থার প্রতি ধন্যবাদ জানান।# রেডিও তেহরান