‘saphirnews’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইউরোপিয়ান ফুটবল তারকারা ভ্রাতৃত্বের পরিচয় ব্যক্ত করার জন্য ফিলিস্তিনর নিপীড়িত মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ইউরোপিয়ান ইউনিয়ন সিদ্ধান্ত নিয়েছে, ২০১৩ সালের চ্যাম্পিয়ন লীগের মাধ্যমে ইসরায়েলকে নিন্দা প্রকাশ করবে।
তারা আরও জানান, এটা বিশ্বাস করার মত নয় যে, ফিলিস্তিনর যুবকেরা যখন ফুটবল খেলায় ব্যস্ত থাকে তখন ইসরায়িলি সৈন্যেরা তাদের উপর বোমা বিস্ফোরণ করে। আর এটা পশুর থেকেও নিকৃষ্ট কাজ হিসেবে গণ্য করা হয়। একারণেই ইউরোপিয়ান ইউনিয়ন এই সিদ্ধান্ত নিয়েছে।
ইতিমধ্যে ‘Chelsea’ এবং ‘PSG’ ক্লাবের ৬০ জন ফুটবল তারকারা এই প্রস্তাবে রাজি হয়ে স্বাক্ষর করেছে।
উল্লেখ্য যে, ২০১৩ সালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লীগে প্লেয়ারদের বয়স ২১ বছরের নীচে নির্ধারণ করা হয়েছে এবং ২০১৩ সালে মে মাসে ইসরায়েলে অনুষ্ঠিত হবে।
1146729