‘আল আলম’ সংবাদ সংস্থার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সিরিয়ার ‘আল হাম্বরা’ শহরের জামে মসজিদ ‘হামসে’র নিকট বোমা বিস্ফোরণের কারণে অন্ততপক্ষে ৭ জন নিহত এবং বেশ কয়েক জন আহত হয়েছে।
এছাড়াও গতকাল (২য় ডিসেম্বর) সামরিক বাহিনীর সাথে সন্ত্রাসীদের সাঙ্গে গোলাগুলিতে ৪০ জন সন্ত্রাসী নিহত হয়েছে। এদেশর মধ্যে শীর্ষ সন্ত্রাসী ‘মাবিয়া শালাশে’র লাশ উদ্ধার করা হয়েছে।
‘আল আলম’ সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী এসকল সন্ত্রাসীরা জায়নবাদিদের তৈরি বোমা ব্যবহার করেছে। জায়নবাদিদের এক সদস্য সিরিয়া সন্ত্রাসীদের নিকট বোমা পাচার করছে।
Majed Mty নামক এক শীর্ষ সন্ত্রাসীকে আটক করার পর ‘হামা’ শহর থেকে ইসরায়িলের তৈরি বহু বোমা উদ্ধার করা হয়েছে।
এছাড়াও সিরিয়ার সৈন্য বাহিনীদের সঙ্গে ‘বুস্তানুল বাসা’, ‘জুরাহ হাওয়’, ‘আল শেখ আনবার’ এবং ‘হামা’ শহরের সন্ত্রাসীদের গোলযোগের সময় বহু সন্ত্রাসীরা নিহত হয়েছে।
1147244