কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ৩৪তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় তাজবিদ (শুদ্ধ ভাবে উচ্চারণ পদ্ধতি) এবং কোরআনের শাব্দিক অর্থ সহ ৩০ পারা কোরআন মুখস্থ বিষয়ে সৌদিআরবের প্রতিযোগী ‘আব্দুল মাজিদ বিন আহমেদ বিন মোহাম্মাদ ফালাতাহ’ প্রথম স্থানের অধিকারী হয়েছে। আলজেরিয়ান প্রতিযোগী ‘মোহাম্মাদ এরশাদ লিখাজার রাবেহ মারবি’, সুদান থেকে ‘মাজুন ছেলাহ আলী মাহজুব’, মরক্কো থেকে ‘মারওয়ান মোহাম্মাদুল হাসান ওয়েনি’ এবং ইয়েমেন থেকে ‘ইব্রাহিম আহমেদ সাইদী ফারাখান’ পর্যায়ক্রমে দ্বিতীয় থেকে পঞ্চম স্থানের অধিকারী হয়েছে।
এই প্রতিযোগিতার দ্বিতীয় বিভাগে তথা তাজবিদ এবং তেলাওয়াত সহকারে ৩০ পারা হেফজ (মুখস্থ) বিভাগে বাংলাদেশী সুনাম ধন্য প্রতিযোগী ‘তানভীর হোসাইন মোহাম্মাদ আলয়িস’ প্রথম স্থানের অধিকারী হয়েছেন। সৌদি আরব থেকে আব্দুল্লাহ বিন ছেলাহ বিন হামিদানুল ছায়াদি’, ইয়েমেন থেকে ‘আব্দুর রহমান ইহাব হাসান’, তিউনিসিয়া থেকে ‘ওমর ফয়ছাল মোহাম্মাদ বিন আরাবিয়া’ এবং বসনিয়া থেকে ‘হারেস মুড়েছ অরেফ শুয়ির’ পর্যায়ক্রমে দ্বিতীয় থেকে পঞ্চম স্থানের অধিকারী হয়েছে।
তৃতীয় বিভাগ তথা তাজবিদ এবং তেলাওয়াত সহকারে ২০ পারা হেফজ বিভাগে বাংলাদেশী সুনাম ধন্য প্রতিযোগী ‘মোহাম্মাদ এহসান উদ্দিন নোমান’ শীর্ষ স্থানের অধিকারী হয়েছেন এবং চতুর্থ বিভাগ তথা তাজবিদ এবং তেলাওয়াত সহকারে ১০ পারা হেফজ বিভাগে বাংলাদেশী প্রতিযোগী ‘মোহাম্মাদ সাইদ আব্দুল জলিল’ শীর্ষ স্থানের অধিকারী হয়েছেন।
উল্লেখ্য যে, এই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠান সৌদি আরবের ধর্ম মন্ত্রী শেখ সালেহ ইবনে আব্দুল আজিজ অলে শেখের উপস্থিতিতে ৯ই ডিসেম্বরে ঈশার নামাজের পর মসজিদুল হারামে অনুষ্ঠিত হয়েছে।
1150855