IQNA

গাজায় ফের হামলার হুমকি দিল ইসরাইল

8:28 - December 15, 2012
সংবাদ: 2463543
আন্তর্জাতিক বিভাগ : ইসরাইলের কর্মকর্তারা গাজায় ফের হামলা চালানোর হুমকি দিয়েছেন।
Jugantor এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী এভিগডোর লিবারম্যান ফের হুমকি দিয়ে বলেছেন, গাজার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে ফের সর্বাÍক হামলা চালানো হবে। উলেখ করা যায়, ইসরাইল ২০০৫ সালে গাজায় হামলা চালিয়েও ফিলিস্তিনের যোদ্ধাদের পাল্টা হামলায় তারা গাজা থেকে পিছিয়ে আসতে বাধ্য হয়েছিল। খবর প্রেস টিভির। আমেরিকা ইসরাইলকে নতুন করে সামরিক সাহায্য দেয়ার ঘোষণা করার পর ইসরাইল ফের গাজায় হামলার হুমকি দিল বলে মনে করা হচ্ছে। মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধ উন্মাদনা সৃষ্টি কিংবা এ হুমকির পেছনে আমেরিকার ইন্ধন রয়েছে বলে অনেকে মনে করছেন। আমেরিকা ইসরাইলকে নতুন করে সামরিক সাহায্য দেয়ার যে ঘোষণা দিয়েছে তাতে প্রচুর সংখ্যক বোমা, ক্ষেপণাস্ত্র, রকেট এবং ব্যাপক ধ্বংস ক্ষমতাসম্পন্ন অস্ত্র সামগ্রী রয়েছে। মার্কিন কংগ্রেস ইসরাইলকে এ অস্ত্র দেয়ার বিষয়টি অনুমোদন দিয়েছে।
ইসরাইলি দৈনিক আর্থাস ইসরাইলকে মার্কিন অস্ত্র দেয়ার খবর জানিয়ে লিখেছে, গাজায় আট দিনের যুদ্ধে ইসরাইল যে সব অস্ত্র ও গোলাবারুদ ব্যবহার করেছে তা পুষিয়ে দেয়ার জন্য আমেরিকা ৬ হাজার ৫০০টি ডলার মূল্যের এসব অস্ত্রের চালান ইসরাইলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এ অস্ত্র চালানের মধ্যে বিভিন্ন ধরনের প্রায় ১০ হাজার বোমা রয়েছে।#
captcha