IQNA

পশ্চিম তীরে হামাস সমর্থকদের শোভাযাত্রা

7:35 - December 16, 2012
সংবাদ: 2464248
আন্তর্জাতিক বিভাগ : পাঁচ বছর পর ফিলিস্তিনের পশ্চিম তীরে বিজয় মিছিল করেছে হাজার হাজার হামাস সমর্থক।
Jugantor এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ২০০৭ সালের পর এই প্রথম নাবলুস শহরে শোভাযাত্রা করল হামাস। দলটির ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ শোভাযাত্রায় যোগ দেয় হাজার হাজার ফিলিস্তিনি। খবর বিবিসির। এদিকে পশ্চিম তীরে ক্ষমতাসীন ফিলিস্তিন কর্তৃপক্ষ পাঁচ বছরে এই প্রথমবার হামাসকে শোভাযাত্রার অনুমতি দিল। এর মধ্য দিয়ে ফিলিস্তিনের দুই অংশের শাসকগোষ্ঠীর মধ্যে সম্পর্ক জোরদারের আভাস পাওয়া গেল। ২০০৬ সালের নির্বাচনে জয়ী হওয়ার পর গাজায় ক্ষমতায় আসে হামাস। এরপর থেকে ফিলিস্তিন কর্তৃপক্ষের ফাতাহ পার্টির সঙ্গে হামাসের দ্বন্দ্ব তৈরি হয়। বিশেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ফিলিস্তিনের বিরোধী পক্ষগুলোর মধ্যে উত্তেজনা কমেছে। গত মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে আট দিনের সংঘর্ষের পর পরিস্থিতি আরও ইতিবাচক হয়েছে।#
captcha