IQNA

ইসলামপন্থীর পক্ষে ৫৬ শতাংশ রায়; মিশর

22:53 - December 16, 2012
সংবাদ: 2464924
আন্তর্জাতিক বিভাগ: বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী মিশরের গণভোটে এদেশের নাগরিকগণ ইসলামপন্থীর পক্ষে ৫৬ শতাংশ রায় দিয়েছে।


ইরানী কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মিশরের মুসলিম ব্রাদারহুড ফ্রিডম এন্ড জাস্টিস পার্টির খসড়া পরিসংখ্যান অনুযায়ী, ১৫ই ডিসেম্বর তথা শনিবার সকল কেন্দ্রের ভোট গণনা শেষে দেখা গিয়েছে ইসলামের পক্ষে ৫৬.৫ শতাংশ জনগণ ভোট প্রদান করেছে।

রাজধানী কায়রোসহ দেশের দশটি প্রদেশে খসড়া সংবিধানের ওপর গণভোট অনুষ্ঠিত হয়েছে। ২২শে ডিসেম্বরে দেশের অন্যান্য অঞ্চলে গণভোট অনুষ্ঠিত হবে। এরপর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

উল্লেখ্য যে, গত ৩০ নভেম্বর মিশরের সাংবিধানিক পরিষদ সংবিধানের চূড়ান্ত খসড়া অনুমোদন করে। এরপরই প্রেসিডেন্ট মোহাম্মাদ মুরসি গণভোট আয়োজনের তারিখ ঘোষণা করেন।
1154541
captcha