IQNA

ডাক্তারি পরীক্ষায় জালাল তালাবানি মৃত কিন্তু বিভিন্ন গণমাধ্যম তালাবানির সুস্থতার খবর

16:37 - December 18, 2012
সংবাদ: 2466316
আন্তর্জাতিক খবর: ইরাকি প্রেসিডেন্ট ১৭ই ডিসেম্বরে স্ট্রোক করে এবং সেই রাতেই তাকে বাগদাদের ‘আল-তাইয়্যেব’ হাসপাতালে আসিইউ-তে ভর্তি কর হয়।

ইরাকী সংবাদ সংস্থা ‘Brasa’এর বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জালাল তালাবানি ১৭ই ডিসেম্বরে সন্ধ্যায় শারীরিক ক্ষয় এবং স্ট্রোক করার পর তাকে গুরুত্বর অবস্থায় আইসিইউ’তে রাখা হয়েছে।

সম্প্রতি ইরাকি বিভিন্ন সংবাদ মাধ্যমগুলো এদেশের প্রেসিডেন্ট জালাল তালাবানির অসুস্থতা নিয়ে বিভিন্ন রকম মত প্রকাশ করছে। তবে সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী স্ট্রোক করার কারণে জালাল তালাবিনিকে বাগদাদের ‘আল-তাইয়্যেব’ হাসপাতালে ভর্তি করা হয়।

স্ট্রোক করার পর প্রাথমিক পরীক্ষা করা হয়েছে এবং বর্তমানে এদেশের চিকিৎসকেরা জালাল তালাবানির শারীরিক উন্নতির জন্য আলোচনা করছে।

উল্লেখ্য যে, প্রেসিডেন্ট অফিস থেকে জানায়, সম্প্রতি ইরাকে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ সৃষ্টি হওয়ার কারণে এদেশের প্রেসিডেন্ট জালাল তালাবানির উপর চাপ সৃষ্টি হয়।

এছাড়া, ৭৯ বছর বয়সী তালাবানি অনেক দিন থেকে নানা শারীরিক জটিলতায় ভুগছেন।
1156571
captcha