IQNA

'হিজবুল্লাহর সঙ্গে মজবুত সম্পর্ক চায় মিশর’

23:26 - December 30, 2012
সংবাদ: 2472787
আন্তর্জাতিক বিভাগ: লেবাননে নিযুক্ত মিশরের রাষ্ট্রদূত আশরাফ হামদি বলেছেন, কায়রোর নতুন সরকার লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সঙ্গে মজবুত সম্পর্ক গড়ে তুলতে চায়।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: লেবাননের ডেইলি স্টার পত্রিকাকে দেয়া এক সাক্ষাতকারে রাষ্ট্রদূত হামদি বলেন, "হিজবুল্লাহকে বাদ দিয়ে লেবাননের সঙ্গে সম্পর্ক অবাস্তব কল্পনা।"
হামদি জানান, সাবেক স্বৈরশাসক হোসনি মুবারকের শাসনামলের নীতি থেকে সরে এসেছে মিশর। হিজবুল্লাহকে রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে প্রভাববিস্তারকারী 'সঠিক শক্তি' বলেও উল্লেখ করেন মিশরের রাষ্ট্রদূত।

মুরসি সরকারের নীতি সম্পর্কে হামদি জানান, আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি স্থাপন তার সরকারের লক্ষ্য। একইভাবে হিজবুল্লাহর সঙ্গে সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে বৈরুত-কায়রো সুসম্পর্ক স্থাপন করতে আগ্রহী তার সরকার।

সাক্ষাতকারে হামদি জানান, পারস্পরিক বোঝাপড়ার স্বার্থে তিনি লেবাননের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে হামদি দেখা করেছেন।

২০০৮ সালে গাজায় ইসরাইলের সামরিক আগ্রাসনের সময় অসহায় ফিলিস্তিনিদের সহায়তা না করায় ততকালীন প্রেসিডেন্ট হোসনি মুবারকের কঠোর সমালোচনা করেন হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। এরপর দু'দেশের সম্পর্কে চরম অবনতি ঘটে।# রেডিও তেহরান
captcha