jjdin এর বরাত দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : এ উপলক্ষে সব প্রস্তুতি রয়েছে ইজতেমা কর্তৃপক্ষের। বুধবার থেকে দেশি-বিদেশি মুসলি্লরা ইজতেমায় যোগ দিচ্ছেন। কনকনে শীত ও কুয়াশা উপেক্ষা করে বাস-ট্রাক, কার-পিক-আপসহ বিভিন্ন যানবাহনে করে দলে দলে মুসলি্লরা টঙ্গীর বিশ্ব ইজতেমাস্থলে যাচ্ছেন। তারা কাঁধে-পিঠে প্রয়োজনীয় মালামালের গাইট (গাট্টি) ও ব্যাগ নিয়ে মাঠের নির্ধারিত স্থানে অবস্থান নিচ্ছেন। আখেরি মোনাজাত পর্যন্ত মুসলি্লদের এ আগমন অব্যাহত থাকবে। বুধবার থেকেই দেশ-বিদেশের বিভিন্ন স্থান থেকে জামাতবদ্ধ মুসলি্লরা এসে ময়দানের খিত্তায় খিত্তায় অবস্থান নিচ্ছেন। টঙ্গীর ইজতেমাস্থল এখন মুসলি্লদের আগমনে মুখরিত হয়ে ওঠেছে। হজের পর মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম সমাবেশ হলো এই বিশ্ব ইজতেমা। একইভাবে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে তা শেষ হবে রোববার।
ইতোমধ্যে প্রায় কয়েক হাজার বিদেশি মুসলি্লও ময়দানে পেঁৗছে গেছেন। অন্যসব আয়োজন প্রথম দফার মতো বহাল রয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। বিদেশি মুসলি্লদের আবাসন : মাঠের পশ্চিম-উত্তর কোণে গড়ে তোলা হয়েছে বিদেশি মেহমানদের (মুসলি্ল) আবাসনব্যবস্থা। সেখানে বিদ্যুৎ, টেলিফোন ও গ্যাস সংযোগসহ রয়েছে আধুনিক সুবিধাদি। বিদেশি নিবাসের রন্ধনশালায় রয়েছে তাদের আপ্যায়নের নানা আয়োজন। বিদেশি মেহমানখানার জিম্মাদার জুলহাস উদ্দিন জানান, মঙ্গলবার থেকে বিদেশি মেহমানরা আসতে শুরু করেছেন। আখেরি মোনাজাতের দিন পর্যন্ত তাদের এই আগমন অব্যাহত থাকবে।#