কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এই বই মেলা পাঞ্জাব রাজ্যের দাতব্য প্রতিষ্ঠানের প্রচেষ্টায় অনুষ্ঠিত হচ্ছে। বিশ্ব নবী হযরত মোহাম্মাদ (সা.)এর জীবনীর আলোকে লিখিত বই সহকারে অন্যান্য ইসলামী বাইয়ের সমূহের সমন্বয়ে এই বই মেলা ২২শে জানুয়ারি থেকে ২৫শে জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
উক্ত বই মেলায় ইসলামী ইতিহাস, ইসলামী সভ্যতা, সংস্কৃতি ও ইতিহাস, হযরত মোহাম্মাদ (সা.)এর জীবনী এবং বিভিন্ন ইসলামিক যুদ্ধের আলোকে লিখিত বই সমূহ প্রদর্শিত হয়েছে।
উল্লেখ্য যে, রবিউল আউয়াল মাসে হযরত মোহাম্মাদ (সা.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে প্রতি বছর এই বই মেলা অনুষ্ঠিত হয়।
1176548