কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র : এ অলিম্পিয়াডে অংশগ্রহণকারীগণ সম্পূর্ণ কোরআন হেফজ, ২০ পারা, ১৫ পারা, ১০ পারা এবং ৫ পারা হেফজ ও অনুবাদ বিভাগে পরস্পরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
উক্ত অলিম্পিয়াড, আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি হুজ্জাতুল ইসলাম সাইয়্যেদ হামিদ রেজা হাকিকি’র তত্ত্বাবধানে ঘাল শহর সহ শ্রীলংকার কয়েকটি শহরে অনুষ্ঠিত হয়েছে।
এই প্রতিযোগিতা শ্রীলংকার বিভিন্ন মাদ্রাসা এবং কুরআনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী বৃন্দদের উপস্থিতিতে ২৭শে জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে।
1179586