IQNA

17:33 - January 31, 2013
সংবাদ: 2489021

মিয়ানমারে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন

সামাজিক বিভাগ: মিয়ানমারে ইয়াংগু ও পারুম শহরে মসজিদ কর্তৃপক্ষের উদ্যোগে বিশ্বনবী হযরত মুহাম্মাদ (সা.) এবং ইমাম জাফর সাদিক (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: অনুষ্ঠানের শুরুতে মিয়ানমারের বিশিষ্ট ক্বারি কোরআন তেলাওয়াত করেন এবং পরবর্তীতে হুজ্জাতুল ইসলাম শেখ মোহাম্মাদ বাকের মাহমুদই এবং শেখ রফিক, হযরত মুহাম্মাদ (সা.) এবং ইমাম সাদিক (আ.)এর পবিত্র জীবনীর আলোকে মূল্যবান বক্তৃতা পেশ করেন।

উক্ত উৎসব অনুষ্ঠান, ইসলামিক চিন্তাবিদ, ওলামা এবং স্থানীয় অধিবাসীদের উপস্থিতিতে ২৮ ও ২৯ জানুয়ারিতে অনুষ্ঠিত হয়েছে।

এছাড়াও এদেশের ইয়াংগু শহরে ৩০শে জানুয়ারিতে হযরত আব্বাস (আ.) নামক হোসানিয়াতে হযরত মুহাম্মাদ (সা.) এবং ইমাম জাফর সাদিক (আ.)এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে বিশেষে উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
1180215
captcha