IQNA

ফ্রান্সে বিগত ২৫ বছরে দ্বিগুণ মুসলমান

23:51 - February 07, 2013
সংবাদ: 2493112
আন্তর্জাতিক বিভাগ: ‘নিউ ইয়র্ক টাইমস’ পত্রিকায় এক বিবৃতিতে প্রকাশ করেছে, ফ্রান্সে বিগত ২৫ বছরে নতুন মুসলমানের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।


‘ajib’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত প্রতিবেদন অনুযায়ী, ফ্রান্সের ধর্মীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান ‘বার্ণার্ড গুডওরাড’ এই দেশে ইসলাম বিস্তারের স্বীকৃতি প্রদান করে জানিয়েছে, ফ্রান্স অধিবাসীরা ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে এবং এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। কারণ, ২০০০ সাল থেকে এদেশের তীব্র গতিতে ইসলাম বৃদ্ধি হচ্ছে।

পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে ১৯৮৬ সালে ফ্রান্সে প্রায় ৫০ হাজার মুসলমান অধিবাসী ছিল। বর্তামানে এদেশে প্রায় এক কোটি মুসলিম অধিবাসী রয়েছে এবং কিছু বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুযায়ী এ দেশে বিগত ২৫ বছরে নতুন মুসলমানের সংখ্যা দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।

নিউ ইয়র্ক টাইমস সংবাদ পত্রে আরও উল্লেখ করেছে, এদেশে ইসলাম বৃদ্ধির ক্ষেত্রে ইসলাম বিদ্বেষীরা বাধা হয়ে দাড়াতে পারেনি। এদেশের মসজিদগুলোর ইমাম ও খতিব, বিভিন্ন ইসলামী প্রতিষ্ঠান এবং স্থানীয় মুসলিম অধিবাসীরা ইসলাম প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
1183643
captcha