বার্তা সংস্থা আবনার রিপোর্ট : এ উত্সবের উদ্বোধনী অনুষ্ঠান সাংস্কৃতিক কেন্দ্রের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে ভেনেজুয়েলার সংস্কৃতি মন্ত্রণালয়ের আন্তর্জাতিক বিভাগের প্রধান জনাব রুডরিগ বলেন : ইরান ও ভেনেজুয়েলা বিপ্লবের মাঝে অনেক মিল রয়েছে, যাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল উভয়ের বিপ্লব ছিল অত্যাচার ও সম্রাজ্যবাদের বিরুদ্ধে।
তিনি বলেন : যদিও এ দু’টি দেশ প্রচন্ড চাপের সম্মুখীন কিন্তু অবশেষে নির্যাতিত জনতাই বিজয়ী হবে।
এ উত্সবে, ইরান পরিচিতি শীর্ষক চিত্র প্রদর্শনী, ইসলামি বিপ্লব বিজয়ের পর ইরানের অর্জন, ইরান পরিচিতি ও ধর্মীয় গ্রন্থমেলা, হস্তশিল্প প্রদর্শনী, ইরানি কার্পেট প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচীর আয়োজন করা হয়। এছাড়া এ উত্সবে হযরত ইউসুফ (আ.) সিরিয়াল, কানআন ও ‘হাকিকাতে গোম শুদেহ’ ইত্যাদি চলচ্চিত্র প্রদর্শিত হয়।#1187746