‘lamontagne’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মুসলমানদের বিরুদ্ধে ইসলাম বিদ্বেষী দলের চলমান শত্রুতাপূর্ণ কর্মে অব্যাহত ১৪ই ফেব্রুয়ারি তথা বৃহস্পতিবার সকালে ইসলাম বিদ্বেষীরা ফ্রান্সের ‘উড়ুনি’ প্রদেশে টিনার অঞ্চলের একটি মসজিদে আক্রমণ করেছে।
এই অমার্জিত মূলক কর্ম, অপরিচিত ব্যক্তি কর্তৃক সংগঠিত হয়েছে এবং এই কর্মের ফলে মসজিদের সদর দরজা ক্ষতিগ্রস্ত এবং জানালা ভেঙ্গে গিয়েছে।
ইসলাম বিদ্বেষীরা এই আক্রমণের মাধ্যমে চেষ্টা করেছিল, এই মসজিদে আগুন লাগানোর কিন্তু তাদের প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।
এই মসজিদের অধিকাংশ নামাজী ব্যক্তিরা ফ্রান্সে বসবাসকারী তুরস্কের অধিবাসী। তারা এই কর্মের প্রতিবাদে আইনগত ব্যবস্থা নিয়েছে।
উল্লেখ্য যে, ২০১৩ সালের শুরুতে ইসলাম বিদ্বেষীদের অপরাধ মূলক কর্ম তীব্র গতিতে বৃদ্ধি পেয়েছে।
1189381