IQNA

20:00 - March 04, 2013
সংবাদ: 2506119

করাচীতে বোমা বিস্ফোরণ; নিহত ৪৫ এবং আহত ১৫০

আন্তর্জাতিক বিভাগ: পাকিস্তানে করাচীতে ৩য় মার্চে দু’টি বোমা বিস্ফোরণে ৪৫ জন শহীদ এবং ১৫০ জন গুরুত্বর আহত হয়েছে।


কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: করাচীর ‘আব্বাস’ নামক শিয়া অঞ্চলে ৩য় মার্চে এই ভয়াবহ বোমা বিস্ফোরণের ফলে বেশ কয়েকটি ভবনে আগুন লাগে এবং ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিয়া মুসলমান অধ্যুষিত আব্বাস শহরের একটি মসজিদের বাইরে এবং আবাসিক ভবনের সামনে দু’টি আলাদা বোমা বিস্ফোরণে বহু মানুষ হতাহত হয়েছে।

বিস্ফোরণে দু’টি পাঁচ তলা ভবন এবং আশেপাশের দোকানগুলোর মারাত্মক ক্ষতি হয়েছে। একটি ভবনে আগুন ধরে যাওয়ায় হতাহতের সংখ্যা বেশী হয়েছে বলে তারা জানান। তবে এখন পর্যন্ত কোন ব্যক্তি বা গোষ্ঠী এই হামলার দায়ভার স্বীকার করেনি।

এর আগে গত ১৬ই ফেব্রুয়ারিতে পাকিস্তানের কোয়েটা শহরের নিকট একটি বাজারে বোমা হামলায় কমপক্ষে ৯০ জন শহীদ এবং ২০০ জন আহত হয়।

পুলিশ জানিয়েছে, হতাহতদের মধ্যে অধিকাংশ শিয়া মুসলমান ছিল।

এছাড়াও, ১০ই জানুয়ারিতে বালুচিস্তানের কেন্দ্রীয় শহর কোয়েটা’য় জোড়া বোমা হামলায় ৯০ জনের অধিক শহীদ হয়েছে।

পাকিস্তানি অধিবাসী গতমাসে বিক্ষোভ মিছিলের মাধ্যমে শিয়া হত্যা বৃদ্ধির প্রতিবাদ করেছে।
1198409
captcha