IQNA

10:44 - March 20, 2013
সংবাদ: 2513074

ভারতে ‘কোরআনের ঔজ্জ্বল্য’ নামক গ্রন্থ প্রকাশ

কুরআনিক কার্যক্রম বিভাগ: ভারতের রাজধানী নয়া দিল্লীতে ‘মাকতাবে ইসলাম’ ইন্সটিটিউটের পক্ষ থেকে এদেশের বিশিষ্ট লেখক ‘জালালুদ্দীন’ রচিত ‘কোরআনের ঔজ্জ্বল্য’ গ্রন্থের মোড়ক উন্মোচিত হয়েছে।


কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পবিত্র কোরআন বিষয়ক লিখিত ‘কোরআনের ঔজ্জ্বল্য’ নামক বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান ১৭ই মার্চ স্থানীয় সময় সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে ইসলামি স্টাডিজ বিশ্ববিদ্যালয়ের প্রধান ‘আখতারুল ওয়াছি’, পবিত্র কোরআন শরীফের অনুবাদক ‘আব্দুল হক’, জাতীয় মতামত নামক ম্যাগাজিনের নির্বাহী পরিচালক শাহবাজ বানু, ভারতীয় ইসলামী একাডেমীর মহাসচিব মোহাম্মাদ ‘রেজাউল ইসলাম’ সহ অন্যান্য ব্যক্তি মহোদয় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ভারতের ইসলামিক চিন্তাবিদ এবং কুরআনিক গবেষক জালালুদ্দীন এপর্যন্ত ইসলামী বিষয়ক অনেক বই লিখেছেন।
1205901
captcha