IQNA

12:05 - March 26, 2013
সংবাদ: 2513487

পাকিস্তানে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা

কুরআনিক কার্যক্রম বিভাগ: পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের লাহোরে নোমানিয়াহ মাদ্রাসাই কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: প্রতিযোগিতার শুরুতেই এদেশের বিশিষ্ট ক্বারি গোলাম রাসুল পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং পরবর্তীতে প্রতিযোগীরা হেফজ, তেলাওয়াত এবং তাজবিদের উপর একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করেছেন।

এই প্রতিযোগিতায় পাঞ্জাব রাজ্যের বিভিন্ন মাদ্রাসার ২০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেছেন। অনুষ্ঠানের শেষে উত্তীর্ণদের মূল্যবান পুরস্কার প্রদান করা হয়।

উক্ত প্রতিযোগিতা অনুষ্ঠানের লাহোরের বিশিষ্ট ওলামা মাওলানা নাইমী মুসলিম সমাজে নারী, পুরুষ, যুবক, যুবতী এবং শিশুদের কোরআন শিক্ষার প্রতি গুরুত্বারোপ করে মূল্যবান বক্তৃতা পেশ করেন।

এই কোরআন প্রতিযোগিতা ২৪ মার্চে এদেশের বিশিষ্ট ওলামাবৃন্দ, ইসলামিক চিন্তাবিদ, কুরআনিক বিশেষজ্ঞ এবং পাঞ্জাব রাজ্যের মুসলিম প্রেমী অধিবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।
1206304
captcha