‘IIDR’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: লন্ডন বিশ্ববিদ্যালয়ে ১ম জুনে স্থানীয় সময় সকাল ৯টা থেকে ১৮:৩০ ঘটিকা পর্যন্ত ‘বিশ্বাস, সম্পদ, জ্ঞান ও ক্ষমতা; সুরা কাহফের ব্যাখ্যা’ বিষয়ক সম্মেলন অনুষ্ঠিত হবে।
এই কুরআনিক বৈঠকে সুরা কাহফের মোজেজা সম্পর্কিত ঘটনাবলী এবং প্রতিটি গল্পের শিক্ষামূলক বানী উপস্থাপন করা হবে। আসহাবে কাহফদের ঈমান, আসহাবে আলজাইটিনের সম্পদ, হযরত মুসা (আ.) ও খিজর (আ.)এর জ্ঞান এবং জুল-কারিনিনের শক্তি সহ অন্যান্য ঘটনাবলী বর্ণনা করা হবে।
উল্লেখ্য যে, লন্ডন ইসলামিক স্টাডিজ এবং কুরআনিক ইন্সটিটিউটের পক্ষ থেকে উক্ত কুরআনিক বৈঠক ছাড়াও ১১ই মে লন্ডন বিশ্ববিদ্যালয়ে ‘সুরা আম্বিয়ার ব্যাখ্যা; নবীদের নির্দেশ’ নামক শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে।
উক্ত শীর্ষ সম্মেলনে মূর্তিপূজার বিরুদ্ধে হযরত ইব্রাহীম (আ.), নিজের গোত্রের বিরুদ্ধে হযরত লুত (আ.)এর যুদ্ধ, হযরত নুহ (আ.) ৯৫০ বছর ব্যাপী আল্লাহর পথে বান্দাদের দাওয়াত, হযরত সুলাইমান (আ.) এবং তাঁর সর্বোত্তম মর্যাদা, হযরত আইয়ুব (আ.)এর ব্যাধির সাথে যুদ্ধ এবং তাঁর ধৈর্যের পুরস্কার, তিমি মাছের পেটের মধ্যে হযরত ইউনুস (আ.) এর তওবা এবং হযরত মুহাম্মাদ (সা.)এর জীবনী সম্পর্কে ব্যাপক আলোচনা করা হবে।
1202159