IQNA

7:14 - April 01, 2013
সংবাদ: 2514204

টরোন্টো’তে হালাল পণ্য উৎসব উদযাপন

সামাজিক বিভাগ: কানাডার অধিবাসীদের হালাল পণ্যের সঙ্গে পরিচিতি করানোর উদ্দেশ্যে এদেশের টরোন্টো শহরে হালাল পণ্য উৎসব উদযাপন হবে।


আমেরিকান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হালাল পণ্য উৎসবের পরিচালক ‘ফয়সাল কাজাডি’ এই উৎসব সম্পর্কে বলেছেন, এই উৎসব মে মাসের প্রথম ও দ্বিতীয় তারিখে এদেশের জনগণ এবং পণ্য উৎপাদনকারীদেরকে হালাল পণ্যের সঙ্গে পরিচিতি করানোর উদ্দেশ্য অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, টরেন্টো শহরে দুই লক্ষ পঞ্চাশ হাজারেরও বেশী মুসলিম অধিবাসী বসবাস করে। আশাকরি, এই উৎসবে এদেশের সকল জনগণ ব্যাপক সাড়া দিবেন।

ফয়সাল কাজাডি আরও জানিয়েছেন, এই উৎসবে এদেশের হালাল পণ্য উৎপাদন কারখানা, বাজারজাতকরণ কেন্দ্র এবং টরোন্টো শহরের বিভিন্ন হালাল রেস্টুরেন্টগুলো নিজেদের হালাল পণ্য সামগ্রী উপস্থাপন করবে।
1206852

captcha