IQNA

1:26 - April 13, 2013
সংবাদ: 2518047

ফ্রান্সে ধর্মীয় নেতাদের শীর্ষ বৈঠক

আন্তর্জাতিক বিভাগ: ফ্রান্সের রাজধানী প্যারিসে অর্থোডক্স পুরোহিত এসোসিয়েশন সদর দপ্তরে ধর্মীয় নেতাদের উপস্থিতিতে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

‘lermf’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইসলাম, খ্রিস্টান, ইহুদি এবং বৌদ্ধ ধর্মের নেতাদের সমন্বয়ে প্রতি তিন মাস অন্তর অনুষ্ঠিত এই বৈঠক এই চার ধর্মের সদর দপ্তরে পর্যায়ক্রমে এই র্শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। গত ৭ম এপ্রিলে অর্থোডক্স পুরোহিত এসোসিয়েশন সদর দপ্তরে এই চার ধর্মের নেতাদের উপস্থিতিতে শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

উক্তি শীর্ষ বৈঠকে এদেশের নতুন ধর্মীয় ঘটনা পর্যালোচনা এবং নিজেদের বিভিন্ন ধর্মীয় কার্যক্রম উন্নয়ন ও ধর্মের শত্রুদের প্রতিরোধের ব্যাপারে ব্যাপক আলোচনা করেন।

উক্ত শীর্ষ সম্মেলনে মুসলিম কাউন্সিল থেকে ‘আনোয়ার কাবিবাস’, ইহুদি পণ্ডিত ‘মুশেহ লেউইন’, অর্থোডক্স পুরোহিত সদস্য ‘কারওয়াল সাবা’, খ্রিষ্টান ইউনিয়নের সদস্য ‘লরেন্ট শুলুমবারগার’ উপস্থিত ছিল।
1209259

captcha