IQNA

20:30 - May 28, 2013
সংবাদ: 2540368

তেহরানে অনুষ্ঠিত হল আজারবাইজানের জাতীয় দিবস

সামাজিক বিভাগ: তেহরানে অবস্থিত আজারবাইজানের দূতাবাসে ২৭শে মে’তে আজারবাইজানের জাতীয় দিবস অনুষ্ঠিত হয়েছে।

মধ্য এশিয়া শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আজারবাইজানের জাতীয় দিবস উপলক্ষে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আজারবাইজানের স্বরাষ্ট্র মন্ত্রীর সহকারী সচিব স্যায়েদ আব্বাস আরাকচী উপস্থিত ছিলেন।

তিনি ধর্ম, সংস্কৃতি এবং ইতিহাসের উপর দৃষ্টি রেখে বলেছেন, একমাত্র ইসলামী প্রজাতন্ত্র ইরান, আজারবাইজানকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে এবং সর্বদা দেশের অগ্রগতির জন্য কাজ করেছে।

উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে ইসলামী পরিষদের প্রতিনিধি ও দুই দেশের সংসদ ফোরামের চেয়ারম্যান মেহদী ছানায়ী উপস্থিত ছিলেন এবং আজারবাইজান প্রজাতন্ত্রের রাষ্ট্রদূত ‘যাওয়ান শির আখাওয়ান্দ ওফ’ ইরান এবং আজারবাইজানের মধ্যে সম্পর্ক উন্নয়ন এবং এই সম্পর্ক স্থায়ী করণে আলোকে বক্তৃতা পেশ করে।
1235250

captcha