IQNA

কারাগারে হিজাব নিষেধাজ্ঞা জারি বাতিলের আহ্বান করল আমেরিকান ইসলামিক রিলেশন্স কাউন্সিল

11:53 - June 06, 2013
সংবাদ: 2543371
আন্তর্জাতিক বিভাগ: আমেরিকান ইসলামিক রিলেশন্স কাউন্সিলের পক্ষ থেকে আইনি ক্যাম্পেইন উদ্বোধনের দিনে এদেশের মুসলমানেরা কারাগারে হিজাব নিষেধাজ্ঞা জারি বাতিলের আহ্বান করেছে।
‘oumma’ ওয়েবসাইটের বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আমেরিকান ইসলামিক রিলেশন্স আইন বিভাগের কাউন্সিল (CAIR) এদেশের বিচার মন্ত্রণালয়ের সহযোগিতায় চেষ্টা করেছে যাতে এদেশর যে সকল মুসলিম নারীরা কারাগারে বন্দি রয়েছে তাদের কারাগারে থাকা অবস্থায় হিজাব পরিধানের ব্যবস্থা প্রথাগতভাবে প্রচলিত হয়।

আমেরিকার মিশিগান প্রদেশের ইসলামিক রিলেশন্স কাউন্সিলের নির্বাহী পরিচালক ‘দাউদ ওয়ালিদ’ আল আরাবিয়া টিভি চ্যানেলে এক সাক্ষাৎকারে বলেছেন, আমেরিকার কারাগারে হিজাব নিষেধাজ্ঞা জারি অব্যাখ্যাত এবং আমি জানি না, কেন কারাগারে বন্দীদের জন্য হিজাব নিষেধাজ্ঞা করেছে। অথচ মার্কিন সেনাবাহিনী এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত নয় এবং সেখানে হিজাবের জন্য ব্যক্তি স্বাধীনতা অধিকার দেওয়া হয়েছে।

উল্লেখ্য যে, বর্তমানে একমাত্র মিশিগান রাজ্যের ‘নাভী’ শহরে মুসলিম নারীদের জন্য কারাগারে ব্যক্তি স্বাধীনতা অধিকার দেওয়া হয়েছে।
1238051

captcha