IQNA

2:02 - June 11, 2013
সংবাদ: 2545330

মস্কোয় পালিত হল ঈদে মাবআস

কুরআনিক কার্যক্রম বিভাগ: রাশিয়ার রাজধানী মস্কোয় ঈদে মাবআস তথা হযরত মুহাম্মাদ (সা.)এর নবুয়্যাত প্রাপ্তি দিবস উপলক্ষে বিশেষ উৎসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

ইউরোপিয়ান শাখার বরাত দিয়ে কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মস্কোর আহলে বায়েত (আ.) আঞ্জুমানের প্রতিবেদন অনুযায়ী, হযরত মুহাম্মাদ (সা.)এর নবুয়্যাত প্রাপ্তি দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিশেষ উৎসব অনুষ্ঠানে এক হাজার জন ওলামা, চিন্তাবিদ, গবেষক, ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব মণ্ডলী এবং মস্কো ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী সহকারে স্থানীয় ও অভিবাসী মুসলমানদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে।

পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই অনুষ্ঠান শুরু হয় এবং পরবর্তীতে হযরত মুহাম্মাদ (সা.)এর নবুয়্যাত প্রাপ্তির উপর গুরুত্বারোপ করে বক্তৃতা পেশ করা হয়।

উল্লেখ্য যে, উৎসব অনুষ্ঠান শুক্রবার তথা ৭ই জুনে অনুষ্ঠিত হয়েছে।
1239618
captcha