IQNA

16:42 - June 17, 2013
সংবাদ: 2548584

ওয়াশিংটনে পালিত হবে ইমাম মাহদী (আ.) এর জন্মদিন

আন্তর্জাতিক বিভাগ : আগামী শনিবার ২২শে জুন ওয়াশিংটন ইসলামি কেন্দ্রের উদ্যোগে ইমাম যামানা (আ.) এর পবিত্র জন্মদিন পালিত হবে।

বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ওয়াশিংটন ইসলামি কেন্দ্রের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে দ্বাদশ ইমাম হযরত মাহদী (আ.) এর পবিত্র জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ আনন্দ মাহফিলের আয়োজন করা হচ্ছে। এতে তাঁর (আ.) ভক্তগণ উপস্থিত থাকবেন।
বিশেষ ইসলামি সঙ্গীত পরিবেশন, অতিথিবৃন্দের বক্তব্য ইত্যাদি কর্মসূচীর মধ্য দিয়ে এ মাহফিল অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত, অনুষ্ঠানটি স্থানীয় সময় রাত ৮:৩০ মিনিটে শুরু হবে। এ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানানো হয়েছে।#1243903
captcha