কোরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মালয়েশিয়ায় ২৯শে জুন আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় ইরানের এনডাউমেন্ট সংস্থা এবং দাতব্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে অংশগ্রহণ করছেন ইরানেরা বিখ্যাত ক্বারি মোহাম্মাদ মাশমুল।
এছাড়াও পবিত্র রমজান মাস উপলক্ষে এনডাউমেন্ট সংস্থা এবং দাতব্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে আরও বেশ কয়েকটি দেশে ইরানী ক্বারিরা ভ্রমণ করবেন। যারমধ্যে আলজেরিয়ায় কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ‘পেয়মান ইজার’ এবং আরবি আমিরাতে কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ‘এশকি’।
ইকনার প্রতিবেদন অনুযায়ী, ২২শে রমজানে জর্ডানে আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ইরানের বিশিষ্ট হাফেজ ‘মোহাম্মাদ খকপুর’।
1244150